মা’রধর করার অ’ভিযোগে হিরো আলমের বি’রুদ্ধে মা’মলা
নিউজ ডেস্ক।। শুটিংয়ের টাকা না দিয়ে মা’র’ধর করার অ’ভিযোগে আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বি’রুদ্ধে মা’মলা করেছেন জুনিয়র আর্টিস্ট নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আ’দালতে এ মা’মলা দায়ের করা হয়।
এদিকে আ’দালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে ‘ত’দন্ত করে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা জানান, তিনি হিরো আলমের সঙ্গে ‘সাহসী হিরো আলম’ ছবিতে সেকেন্ড ভিলেন (দ্বিতীয় খলনায়ক) হিসেবে অ’ভিনয়ের জন্য ১৫ হাজার টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গাজীপুরের মনপুরা শুটিং স্পটে অ’ভিনয় করতে যান। যেখানে কিছু দিন অ’ভিনয় করেন।
এর মধ্যে ঢাকায় আসার সময় হিরো আলম তার হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বলেন, টাকা পরে দেব। নয়ন বাসায় এসে কিছুদিন পর হিরো আলমের মোবাইলে ফোন দেন। তখন হিরো আলম ফোনে নয়নকে বলে কিসের টাকা পাবি তুই। তুই কোনো টাকা পাবি না। এরপর থেকে হিরো আলম আর নয়নের ফোন ধরত না। তারপর নয়ন গাজীপুরে ছবির শুটিংস্থলে যান। সেখানে নয়ন হিরো আলমের কাছে টাকা চাইলে শুটিংয়ের দা দিয়ে আ’ঘাত করে। কিল-ঘু’ষি মা’রে। নয়ন সেখান থেকে ফিরে আসেন।
এরপর গত ১৯ জুন নয়ন এফডিসিতে মানববন্ধনে অংশ নিতে যান। সেখানেও হিরো আলম তাকে মা’র’ধর করেন। হিরো আলমের লোকজনের ভ’য়ে নয়ন জীবন নিয়ে শ’ঙ্কায় আছেন। তাই তিনি আদা’লতে মা’মলাটি করেন।






