মাস্ক না পরলে তিন মাসের গোলামী করতে হবে
ডেস্ক রিপোর্ট।। করোনা ভাইরাসে মহামারি তা’ণ্ডবে এখন সর্বোচ্চ স’র্তক অবস্থানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভাইরাসটি রোধে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে শুরু করে নানা পদক্ষেপ নিয়েছেন তারা।
বাদ যাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। প্রথমে মাস্ক না পরলেও পরবর্তীতে বাধ্য হয়েছেন। মানছে স্বাস্থ্যবিধিও, তারই পথে এবার উত্তর কোরিয়ার দাপুটে রাষ্ট্রপ্রধান কিম জং উনের।
তাইতো তিনি এবার মাস্ক পরা নিয়ে ক’ঠোর অবস্থানে রয়েছেন। কিম জং উন ঘোষণা করেছেন, মাস্ক না পরা অবস্থায় ধরা পরলে তিন মাস কঠোর পরিশ্রম করতে হবে।
জানা গেছে, স্কুল, কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে দল গঠন করেছে উত্তর কোরিয়ার সরকার। সেই দলগুলি পুলিশের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ঘুরবে। কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোলো তাদের ধ’রপা’কড় করবে সেই দলের সদস্যরা। তার পর তাঁদের বি’রুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।
উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে গত মাসে চীন সীমান্তে কয়েকটি এলাকায় করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। তার পরই স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছিল সেখানকার প্রশাসন।
চীনের স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, কিম জং উনের প্রশাসনের অদ্ভুত শাস্তি ঘোষণায় নাগরিকদের মধ্যে ক্ষো’ভ সৃষ্টি হয়েছে। কিন্তু কেউই সরকারের বি’রুদ্ধে মুখ খুলতে পারছেন না। দেশে করোনার প্রকোপ আ’টকাতে আরো কয়েকটি কড়া পদক্ষেপ করবে উত্তর কোরিয়ার প্রশাসন। জানা যাচ্ছে এমনই।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২২১ জন করোনা রোগী শ’নাক্ত হয়েছেন। এর মধ্যে মৃ’ত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনা রোগী।




