333135

ভ’য়ানক তথ্য, ঘর থেকেই বেশি ছড়াচ্ছে করোনা!

ডেস্ক রিপোর্ট।। দিন দিন যেমন করোনা সং’ক্রমিতের সংখ্যা বাড়ছে, তেমনই করোনাও নিজের ক্ষমতা বাড়িয়ে চলেছে। ফলে আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত প্রায় ৬লক্ষ ২৯হাজার মানুষের মৃ’ত্যু হয়েছে এই মারণরোগে।

প্রায় প্রতিদিনই নতুন নতুন করে শুরু হচ্ছে করোনা নিয়ে গবেষণা। এমনই এক গবেষণায় ধরা পড়েছে যে করোনা সং’ক্রমণ বাড়ির বাইরে নয়, ভেতর থেকেই শুরু হচ্ছে! যার যেরে ভ’য় আরও বাড়ছে।

দক্ষিণ কোরিয়ার এই গবেষণায় বলা হয়েছে, বাড়ির বাইরে গিয়ে নয়, বাড়ি থেকেই ছড়াচ্ছে করোনা। আত্মীয়-পরিজন থেকে এই রোগে আ’ক্রান্ত হওয়ার ঝুঁ’কিই বেশি। পরিবারের লোকের সংস্পর্শেই এই রোগ ছড়াচ্ছে মা’রাত্মক হারে। করোনায় আ’ক্রান্ত পাঁচ হাজার ৭০৬ জনকে নিয়ে এই গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গত ১৬ জুলাই সামনে আসে রিপোর্টটি। গবেষণায় দাবি করা হয়েছে, প্রতি ১০০ জনে ২ জন করোনায় আ’ক্রান্ত হচ্ছে বাড়ির বাইরে থেকে। তবে প্রতি ১০ জনে ১ জন বাড়ির ভেতর থেকেই এই রোগে আ’ক্রান্ত হচ্ছে।

গবেষণায় আরো বলা হয়েছে, করোনার ক্ষেত্রে বয়সও একটা বড় ভূমিকা পালন করছে। বাড়িতে টিনএজ এবং ৬০ বছরের ঊর্ধ্বের কেউ করোনায় সং’ক্রমিত হলে তার ভয় অনেক বেশি।

দক্ষিণ কোরিয়ার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর জং ইউন কিয়ং জানিয়েছেন, বাড়ির ছোট ও বয়স্করা বাড়ির অন্যদের সংস্পর্শে বেশি আসে। তাই তাদের থেকে এই রোগ ছড়ানোর ঝুঁকি বেশি এবং ছোটদের মধ্যে এই রোগ উপসর্গহীন থাকে বেশি। তাই তাদের থেকেই অজান্তে এই রোগ বাড়ির অন্যদের মধ্যে ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে গবেষণায়। সূত্র : নিউজ এইটিন।

ad

পাঠকের মতামত