৭০ টাকার ইনজেকশন আড়াই হাজারে বিক্রির অ’ভিযোগে চিকিৎসক গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। কমদামের ওষুধ বেশি দামে রোগীদের কিনতে বাধ্য করার অ’ভিযোগে এক চিকিৎসককে গ্রে’প্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ের সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্স সেন্টার থেকে তাকে গ্রে’প্তার করা হয়।
গ্রে’ফতার ডা. রবিউল আওয়াল বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের উচল বাড়িয়া গ্রামের মো. আহম্মেদ আলী মন্ডলের ছেলে। নগরের বন্দর থানার পশ্চিম নিমতলা এলাকায় থাকেন তিনি। তার চেম্বার থেকে বিভিন্ন ধরনের ৭৯টি ইনজেকশন উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘রবিউল আওয়াল একজন অর্থোপেডিক বিষয়ের চিকিৎসক। রোগীদের অস্বাভাবিক বাড়তি দামে ওষুধ কিনতে বাধ্য করার অ’ভিযোগ পেয়ে তার চেম্বারে অ’ভিযান চালানো হয়।
সেখানে একজন রোগীকে তার কাছ থেকে আড়াই হাজার টাকা দামে একটি ই’নজেকশন কিনতে দেখি। বাজারমূল্য যাচাই করে দেখি, এর দাম মাত্র ৭০ টাকা। বাড়তি দাম নেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্য’বহার করেন। পরে আমরা তাকে গ্রে’প্তার করি।’
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘ডা. রবিউল আওয়াল দীর্ঘদিন ধরে তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প মূল্যের ইন’জেকশন অস্বাভাবিক মূল্যে তার কাছ থেকে কিনতে বাধ্য করে আসছিলেন। বাহির থেকে ইনজেকশন রোগীদের কিনতে দেন না তিনি।’
ডা. রবিউল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালের অধীনে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগ পেয়ে ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক সেবাকেন্দ্রে’ কর্মরত আছেন বলে জানিয়েছে র্যাব। তার বিরু’দ্ধে ইপিজেড থানায় মা’মলা দায়ের করা হয়েছে।






