333059

নাতনিকে ধ’র্ষণে অভিযুক্ত দাদার আত্মহ’ত্যা

নিউজ ডেসস্ক।। ঝিনাইদহের শৈলকুপায় ছয় বছরের নাতনিকে ধ’র্ষণে অ’ভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) আত্মহ’ত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নি’হত কালাম শাহ ওই গ্রামের মৃ’ত আইনউদ্দীন শাহের ছেলে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে কালাম শাহ ঝুলে আছে। পরে সে চিৎকার দিয়ে পাশের একটি বাড়িতে গিয়ে অ’জ্ঞান হয়ে পড়ে। কালাম শাহ লোকলজ্জার ভয়ে শেষ রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহ’ত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নি’হতের ম’রদেহ উদ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) দুপুরে বৃদ্ধ কালাম শাহ ছয় বছরের নাতনিকে টাকার লো’ভ দেখিয়ে গোয়ালঘরে নিয়ে ধ’র্ষণ করেন বলে অ’ভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, শিশুটির মা গোয়ালঘর থেকে হাতেনাতে তাকে ধরে ফেলেন। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। উৎস: জাগোনিউজ।

ad

পাঠকের মতামত