গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে, ‘ভাগ্য নির্ধারণ’ শুক্রবার
নিউজ ডেস্ক।। করোনা মহামারিতে আ’তঙ্কিত গোটা পৃথিবী। এমন সময়েই পৃথিবীতে স’তর্ক বার্তা জা’রি করেছে বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। শুক্রবার (২৪ জুলাই) বিশাল এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে।
সময় যতই গড়াচ্ছে, বিজ্ঞানী মহলে ততোটাই উদ্বেগ বাড়ছে। কারণ গ্রহাণু ২০২০ এনডি’র গতিবেগ ঘণ্টায় ৫৪ হাজার কিলোমিটার পর্যায় রয়েছে। পৃথিবীর কোনো অংশে যদি এটি আ’ঘাত হানে তাহলে প্রাকৃতিক বি’পর্যয়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে নাসা।
নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি বিশালাকার। লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড় এই গ্রহাণু। ঘটনাটি আপাতত ঝুঁ’কিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান।
স্বাভাবিক গতিতে এগিয়ে এলেও এর প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন। তাদের মতে এদিন পৃথিবীর ‘ভাগ্য নির্ধারণ’। একই সঙ্গে পৃথিবীর কিছু জায়গা সাময়িক সময়ের জন্য সূর্যের আলো থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন কয়েকজন বিজ্ঞানী।
এর আগে এপ্রিলেও বিশালাকার এক গ্রহাণু ধেয়ে আসছিল। সেই বি’পদ থেকে রক্ষা পায় পৃথিবী। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।




