332983

করোনা আ’ক্রান্ত স্বামীকে জুতোপেটা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্থা

ডেস্ক রিপোর্ট।। ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগীকে ছেলের সামনে জুতোপেটার অ’ভিযোগ উঠেছে। হেনস্থার হাত থেকে রেহাই পাননি আ’ক্রান্তের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীও, তাকেও হেনস্থা করেছেন প্রতিবেশীরা। ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, কলকাতারপাটুলি থানার কেন্দুয়ায় একটি বহুতল ভবনে ছেলেকে নিয়ে থাকেন ওই দম্পতি। ওই দম্পতির মধ্যে স্বামী করোনায় আ’ক্রান্ত। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থও রয়েছেন। যদিও ওই ফ্ল্যাটে তার থাকা নিয়ে বেশ কয়েক দিন ধরেই প্রতিবেশীরা আ’পত্তি জানাচ্ছিলেন। এ নিয়ে কয়েকবার ঝ’গড়াও হয়।

গত মঙ্গলবার সকালে ওই ব্যক্তির স্ত্রী ছাদে গেলে, তার উদ্দেশে আ’পত্তি’কর মন্তব্য করেন ভবনের কয়েক জন। তিনি এবং তার স্বামী এই ঘটনার প্র’তিবাদ করলে, তাদের হে’নস্থা করা হয়। ছেলের সামনেই ওই লোককে জু’তোপে’টা করা হয় বলে অ’ভিযোগ করেছেন তার স্ত্রী। তার দাবি, তাকেও হে’নস্থা করা হয়েছে।

এ বিষয়ে পা’টুলি থানায় ই-মেইল করে অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। পুলিশ আ’ক্রান্তের সঙ্গে কথাও বলেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

যদিও এই অ’ভিযোগ অস্বীকার করেছেন ওই ভবনের বাসিন্দারা। তাদের দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি।

তারা পাল্টা অ’ভিযোগ করেন, ওই ফ্ল্যাটে এক জন করোনা রোগী রয়েছেন, কিন্তু পরিবারের সদস্যেরা সত’র্কতা’মূলক ব্যবস্থা নিচ্ছেন না। তারা ভবনের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। লিফট ব্যবহার করছেন। তাতে অন্যদেরও আ’ক্রান্ত হওয়ার আ’শঙ্কা থেকে যাচ্ছে। তবে কেউ তাদের নিগ্রহ করেনি বলে দাবি করেন। তারাও থানায় ওই পরিবারের বি’রুদ্ধে পাল্টা অ’ভিযোগ দায়ের করেছেন।

ad

পাঠকের মতামত