একদিনে করোনাভাইরাসে আরও অর্ধশত মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। দেশে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃ’ত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এ মিছিলে যোগ হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮০১ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বরাবরের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
বৈশ্বিক পরিস্থিতি : গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস।
বিশ্বজুড়ে এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৩ লাখ ৮২ হাজারের বেশি। মৃ’তের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৩ লাখ রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃ’ত্যু হয় ১৮ মার্চ।






