মৃ’ত্যুর পরও ৮ জনকে বাঁ’চিয়ে গেলেন যে যুবক
নিউজ ডেস্ক।। মানুষ মানুষের জন্য। কিন্তু আমরা কতজন এই কথাটা মেনে চলতে পারি। কিছু মানুষ কিন্তু পারেন। তারা নিজের জন্য নয়, বাঁ’চেন অন্যের জন্য। জীবিত অবস্থায় তো বটেই, মৃ’ত্যুর পরও তারা মানুষকে সাহায্য করে যান।
ভারতের কেরালের যুবক অনুজিথ এমনই একজন মানুষ ছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই মোটরসাইকেল দু’র্ঘটনায় প্রা’ণ হারালেন অনুজিথ। কিন্তু এই ছোট জীবনে তিনি বাঁ’চিয়ে গিয়েছেন কয়েকশো প্রা’ণ। এমনকি, মৃ’ত্যুর পরও তিনি আটজনকে নতুন জীবন দিয়ে গিলেন।
গত ১৪ জুলাই কেরলের কোট্টারকারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘ’টনায় আহত হন অনুজিথ। এরপর তাকে চিকিৎসার জন্য তিরুবনন্তপূরমে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনুজিতের ব্রেন ডেড ঘোষণা করেন চিকিতসকরা। কিন্তু মৃ’ত্যুর আগেই অনুজিথ স্ত্রী ও বোনকে তার অঙ্গদানের ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন।
সেই মতো অনুজিথের হৃদপিন্ড, কিডনি, অন্ত্র, চোখ, লিভার, ও হাত অন্যের শরীরের প্রতিস্থাপন করা হয়। ৫৫ বছর বয়সী সানি থমাস নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে অনুজিথের হৃদপিন্ড। নতুন জীবন পেয়েছেন সানি থমাস। আর এভাবেই এই পৃথিবীতে না থেকেও রয়ে গেলেন অনুজিথ।




