333041

প্রেমিকার বাবার হাতে খু’ন নাকি বিদ্যুৎস্পৃষ্টে মৃ’ত্যু খায়রুলের?

নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় খায়রুল নামের এক যুবকের মৃ’ত্যুকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিবার বলছে খুন, ময়’নাত’দন্তের রিপোর্ট বিদ্যুতায়িত হয়ে মৃ’ত্যু।

প্রেমিকার বাবাই পরিকল্পিতভাবে হ’ত্যা করেছে দাবি করে মা’মলা করেছেন খায়রুলের বাবা। খায়রুলের মৃ’ত্যুর পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ বলছে, ত’দন্ত করে দোষীদের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খায়রুলের বাবা আব্দুল কুদ্দুস বলেন, এই যে আমার ছেলে চলে গেছে, আর তো ফেরত আসবে না। আমি আমার ছেলের হত্যাকারীর শা’স্তি চাই।

মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজনিন আহম্মেদ নিথীর সাথে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক খায়রুলের। ২০ জুন বিকেলে নিথীর ফোন পেয়ে রাজধানীর উত্তর বাড্ডার রসুলবাগের বাসায় যান তিনি। রাতেই দগ্ধ খায়রুলকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তিনদিন পর তার মৃ’ত্যু হয়।
ময়নাত’দন্ত রিপোর্ট বলছে, বিদ্যুতায়িত হয়ে মৃ’ত্যু হয় খায়রুলের। তবে নিথির তিনতলা বাসার পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের তারের শকে মৃ’ত্যু হওয়ার কথা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত খায়রুল নিজেই টিনের চাল বেয়ে নেমে আসেন। জানান বাঁ’চার আকুতি।

গত ২৪ জুলাই খায়রুলের মৃ’ত্যুর পর থেকেই নিখোঁজ নিথির বাবাসহ পুরো পরিবার। খাইরুলের এক বন্ধু জানিয়েছেন, খায়রুলকে ফোন করে বাসায় ডেকে নিয়ে হ’ত্যা করা হয়েছে। এর পরই পুরো পরিবারই পালিয়েছে।

খাইরুলের মৃ’ত্যুর ঘটনায় ১ জুলাই বাড্ডা থানায় হ’ত্যা মা’মলা দায়ের করেন আব্দুল কুদ্দুস। পুলিশ বলছে, তদ’ন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গুলশান থানার উপ-কমিশনার সুদীপ কুমার বলেন, নিথীর বাবা-মা যে বাসায় তা টের পেয়ে পালাতে গিয়ে বৈদ্যুতিক ভোল্টেজে পড়ে যায় খায়রুল। এ ঘটনার সুরাহা চান মৃ’তের পরিবার। উৎস: সময় টিভির প্রতিবেদন

ad

পাঠকের মতামত