দ্বিতীয়বার বিয়ে করার জন্য মা, মেয়ে ও স্ত্রীকে খু’ন
নিউজ ডেস্ক।। দ্বিতীয়বারের মত বিয়ে করবে বলে নিজের মা, তিন কন্যা ও স্ত্রীকে খু’ন করল এক ব্যক্তি। এমনকি তার চতুর্থ ছোট্ট মেয়েটিকেও খু’ন করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যক্রমে বেঁ’চে গেছে সেই ছোট্ট মেয়েটি। ওই ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রে’ফ’তার করতে সক্ষম হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে মিশরের এশিয়টে। ঘটনাটির পর অনেকেই নড়েচড়ে বসেছেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি ফার্মে কাজ করেন। সেখানে একজন মহিলার সঙ্গে তিনি সম্পর্কে জ’ড়িয়ে পড়েন। ওই মহিলাও এই ব্যক্তিকে বিয়ে করার আশ্বাস দেন এবং বলেন সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। আর এই কারণেই ওই ব্যাক্তি তার নিজের পরিবারকে শেষ করার করার নৃ’শংস খেলায় মেতেছিল।
ওই ব্যাক্তি তার নিজের মা, স্ত্রী ও তিন মেয়েকে হ’ত্যা করে ফেলেছিল। সর্বশেষ চতুর্থ ছোট্ট মেয়েকে হ’ত্যা করার জন্য রান্নাঘরে দড়ি নিয়ে এসে তার গলায় ফাঁ’স দিয়ে ঝু’লিয়ে দিয়েছিল। তারপর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে মৃ’ত ভেবে চলে যায় ওই ব্যক্তি। কিন্তু মেয়েটি কোন ক্রমে বেঁ’চে যায়। ৫ জনকে হ’ত্যা করার পর ওই ব্যক্তি বাড়িটিতে আ’গুন লাগিয়ে দেয়। পরে সেই বাসা থেকে মৃ’তদেহগুলিকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওই ব্যাক্তি এখন পুলিশ হে’ফাজ’তে আছে। কিন্তু পুলিশ তার নাম ও বয়স প্রকাশ করেনি। গত কয়েক বছরে মধ্যে মিশরে এইরকম পারিবারিক খু’নের ঘটনা অহরহ ঘটতে দেখা গেছে। ঠিক এই বছরেই কায়রোতে দুইটি শিশুকে চারতলা ভবন থেকে ছু’ড়ে ফেলেন মানসিক ভারসাম্যহীন মা। তারপর তিনি নিজেও ঝাঁ’প দেন। গত বছর মিশরের আ’দালত কফর এল শেখে নামে একজন ডাক্তারকে তাঁর স্ত্রী ও তিন সন্তানকে হ’ত্যার দায়ে মৃ’ত্যুদণ্ড দিয়েছিল।






