চকলেটের লোভ দেখিয়ে আট শিশুকে ধ’র্ষণ, সিরিয়াল র্যা’পিস্ট বেলাল দফাদার ‘বন্দুকযু’দ্ধে’ নি’হত
নিউজ ডেস্ক।। চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযু’দ্ধে বেলাল হোসেন দফাদার (৩৯) নামের এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। তার বি’রুদ্ধে অন্তত আটটি শিশুকে ধর্ষ’ণের অভি’যোগ রয়েছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর আবাসিক এলাকায় এই বন্দুকযু’দ্ধের ঘটনা ঘটে।
নিহত বেলাল আগে বায়েজিদ বোস্তামি এলাকায় থাকতো। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় বসবাস করছিল। পুলিশ দাবি করেছে, বেলাল ‘সিরিয়াল শিশু ধ’র্ষক’।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর জোন) বিজয় বসাক জানান, সম্প্রতি নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পাঁচ, আকবর শাহ এলাকায় দু’ই ও খুলশী এলাকায় একজনসহ বিভিন্ন বয়সী আট শিশু ধ’র্ষণের শিকার হয়। এসব ঘটনা অনুসন্ধানে পুলিশ বেলাল দফাদারের সম্পৃক্ততার তথ্য পায়। এরপর গো’পন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে তাকে গ্রে’ফতার করতে শান্তিনগর আবাসিক এলাকায় অ’ভিযানে যায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেলাল ও তার সহযোগীরা পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থান নেয়। পরে পুলিশ পাহাড়ের দিকে এগিয়ে গেলে বেলালের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযু’দ্ধ হয়। এতে গু’লিবি’দ্ধ হয়ে বেলাল মা’রা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অ’স্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে।
বায়েজিদ থানা পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৬ সালে বায়েজিদ এলাকায় এক শিশুকে ধ’র্ষ’ণের জন্য অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল। বছরখানেক আগে জামিনে বেরিয়ে আসে বেলাল। এরপর গত জানুয়ারি থেকে সে আবারও বায়েজিদ এলাকায় আসতে শুরু করে। বেলাল বায়েজিদে আসা যাওয়া শুরুর পর এই এলাকায় শিশু ধ’র্ষণের ঘটনা বেড়ে যায়। গত ছয় মাসে আট শিশু ধ’র্ষণের শি’কার হয়েছে। চকলেটের লো’ভ দেখিয়ে, টাকা দেওয়ার প্র’লোভন দিয়ে সিএনজি অটোরিকশায় তুলে পাহাড়ে নিয়ে তাদের ধর্ষ’ণ করা হয়। সর্বশেষ গত ১৫ দিনে দুটি শিশু ধর্ষ’ণের ‘শি’কার হয়।






