চিকিৎসকের মৃ’ত্যুর পরেও মেডিকেল রিপোর্টে তার স্বাক্ষর!
নিউজ ডেস্ক।। বরিশালে জা’ল পদবী ও মেডিকেল টেস্ট রিপোর্টে জাল স্বাক্ষর ব্যবহার করায় এক চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের দুই মালিককে ৬ মাস করে কা’রাদণ্ড দিয়েছে ভ্রা’ম্যমান আ’দালত। এবং ডায়াগনস্টিক সেন্টারও সি’লগালা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৮টায় নগরীর জর্ডন রোডে দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামে ডায়গনস্টিক সেন্টার সি’লগালা করা হয়।
কা’রাদন্ডপ্রা’প্তরা হচ্ছেন ওই ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ নূর এ সরোয়ার সৈকত, মালিক দুই জন একে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক না হয়েও কলেজের নাম ব্যবহার করায় চিকিৎসককে ৬ মাসের কা’রা’দণ্ড দেয়া হয়েছে।
অ’পরদিকে ডায়াগনস্টিক সেন্টারে আগে কর্মরত প্যাথলজিস্ট ডাঃ গাজী আমানুল্লাহ খান গত ১৯ জুলাই মৃ’ত্যুবরণ করেন। মৃত্যুর পরও তার স্বাক্ষর রিপোর্টে ব্যবহার করায় ডা’য়াগনস্টিক সেন্টারের দুই মালিককেও ৬ মাস করে কা’রাদণ্ড দেয়া হয়।
এসব অ’ভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ডায়াগনস্টিক সেন্টার সি’লগালা করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সি মুবিনুল হক, র্যাব-৮এর সিনিয়র এএসপি মুকুর চাকমা। উৎস: সময়নিউজ।




