332831

২ সন্তানকে পে’টানোর ভিডিও স্ত্রীকে পাঠালো পাষণ্ড বাবা!

নিউজ ডেস্ক।। মা’দকসেবী স্বামীর অ’ত্যাচারে ঘর ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করে স্ত্রী। স্ত্রী বাড়িতে না আসায় দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁ’ধে মা’রধ’র করে তা ভিডিও করে স্ত্রীকে পাঠায় স্বামী।

সম্প্রতি শিরিন সুলতানা নামের ওই গৃহবধূ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে আ’ইনশৃ’ঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (২০ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওটিতে দেখা যায়, নিজের দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর করছে তার পিতা। সেই সাথে অকথ্য ভাষায় গা’লিগা’লাজ করে ‘বলছে তোর মা আমার কথা শোনে না কেন’ এছাড়াও সন্তানকে দিয়ে ঘর মোছানোর কাজ করাচ্ছেন।

জানা যায়, সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান শিমুলের সাথে ২০০৬ সালে বিয়ে হয় শহরের আরাপপুর এলাকার শিরিন সুলতানার। তাদের ২ টি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা কারণে শিরিনকে মা’রধ’র ও অ’ত্যাচা’র করে আসছিল শিমুল। অ’ত্যাচা’র সইতে না পেরে সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যায় শিরিন। ২ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার বাড়ি ফিরে যাওয়ার দাবিতে সন্তানদের মা’র’ধর ও নি’র্যাত’ন করে পিতা শিমুল।

এ ঘটনার দৃ’ষ্টান্তমু’লক শা’স্তি দাবি করে শিরিন বলেন, বিয়ের পর থেকে প্রায়ই মা’র’ধর করত। কয়েক বার শালিস বৈঠক করে বাড়িতে নিয়ে গিয়ে আবারো মা’রধ’র করে। এ জন্য তালাক দিয়ে চলে এসেছে। এখন আবার ফিরে নেওয়ার জন্য আমার সন্তানদের মা’রধ’র করছে।

ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি হলো-
আমার বাসা আরাপপুর ঝিনাইদহ। এই বাচ্চা দুইটা আমার। এদের বাবার অ’ত্যাচা’রের কারণে আমি চলে এসেছি বাবার বাড়ি। ওরা ওদের দাদা দাদীর সাথে থাকে। মাঝে মাঝে আমার কাছে আসতো। ফোনে কথা হতো। কিন্তু এখন ওদের বাবা এরকম অ’ত্যা’চার শুরু করেছে। ভিডিও করে আমার কাছে পাঠায়। আমি বাচ্চা কাছে রাখছিলাম কিন্তু জো’র করে নিয়ে গেছে। বাসায় এসে ভা’ঙাচু’র করে। আমার কোনো ভাই নাই, বাবাও অসুস্থ। বাচ্চা মানুষ করার সামর্থও নাই আমার।

তাই জো’রও করতে পারি না। কিন্তু এখন অ’ত্যাচা’রের পরিমাণ এতো বে’ড়ে গেছে যে আমার বাচ্চারা ওখানে থাকলে ম’রে যাবে। আমাকেও মে’রে ফেলার হু’মকি দিচ্ছে। আমি বাইরে যেতে পারছি না। এমন কি আমার শ্বশুরও বলেছে ফোন করে, আমি গেলে আমাকে খু’ন করে ফেলবে। ওদের বাবা নে’শা করে। মাথার ঠিক নাই। কাজ করে না। এমন অবস্থায় আমি খুব নি’রাপত্তাহীন’তাই ভুগছি। আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে রাখতে চাই। এবং ওর শা’স্তি দাবি করছি। আপনারা আমাকে সাহায্য করেন। ওর নাম হাবিবুর রহমান শিমুল। বাসা ধানহাড়িয়া, চুয়াডাঙ্গা। ঝিনাইদহ। পিতা লিয়াকোত আলী।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ছেলে ২টিকে উদ্ধার করা হয়েছে। পিতা শিমুলকে আ’টক করে থানায় আনা হয়েছে। লিখিত অ’ভিযো’গ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad

পাঠকের মতামত