কোভিডমুক্ত দেশগুলোতে আবাস গড়ার পরিকল্পনা শীর্ষ বিলিয়নিয়ারদের
ডেস্ক রিপোর্ট।। আবার যদি বিশ্বজুড়ে লকডাউন দেয়া হয়, তবে শীর্ষ ধনকুবেররা হয়তো কোনও বহুদূরের কোনও দ্বীপের রৌদ্রস্নাত বালুকাবেলা কিংবা নিউজিল্যান্ডে চলে যাবেন। তারা এই সুবিধার জন্য অবশ্যই অতিরিক্ত ব্যয় করতেও রাজি। এনডিটিভি।
এই সুবিধার জন্য ওইসব দেশের নাগরিকত্ব বা রেসিডেন্সি পেতে এখনই নানান ধরনের বিনিয়োগ পরিকল্পনা করছেন। গেনলি অ্যান্ড পার্টনার্সের মতো প্রতিষ্ঠানগুলোকে তারা এজন্য ব্যবহারও করছেন। এটি বিশ্বের বৃহত্তম সিটিজেনশিপ বা রেসিডেন্সি অ্যাডভোকেসি ফার্ম।
নিউজিল্যান্ডে ৩ মিলিয়ন কিউই ডলার বা ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করলে এ ধরনের সুবিধা মেলে। অনেক ধনকুবেরের জন্য এটি কোনও অর্থই নয়। এমনকি সাধারণ সম্পদ ক্রয় করলেও এই সুবিধা মেলে।
সম্প্রতি এ ধরনের সম্পতি ক্রয়ে আগ্রহের পরিমাণ এ বছরের শুরুর তুলনায় ৪৯ শতাংশ বেড়ে গেছে। আর ইতোমধ্যে রেসিডেন্সি আবেদন বেড়েছে ২২ শতাংশ।
ক্যারাবিয়ান দেশগুলোতেও বেড়ে গেছে রিসোর্টে বিনিয়োগের পরিমাণ। এই দেশগুলোতে বিধিনিষেধ আরও শিথিল। তবে চিকিৎসা সংক্রান্ত সুযোগ বেশি থাকায় বেশিরভাগেরই পছন্দের স্থান নিউজিল্যান্ড। সম্পাদনা: ইকবাল খান






