৭ বছরের কন্যা শিশুকে ধ’র্ষণ’চেষ্টা ৬৫ বছরের বৃদ্ধের
নিউজ ডেস্ক।। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাত বছরের এক কন্যা শিশুকে ধ’র্ষণচে’ষ্টার অ’ভিযো’গে সুরুজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আ’ট’ক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার নামা মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেল ছয়টার দিকে ওই শিশু তার বাড়ির সামনে ঘুরা-ফেরা করছিল। এ সময় সুরুজ মিয়া তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার দোকানে নিয়ে যান।
পরে সেখানে নিয়ে তাকে ধ’র্ষণ’চে’ষ্টা চালান। বিষয়টি মেয়ের বড় ভাইয়ের নজরে পড়ে। পরে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান তিনি। মেয়ের মা স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দেন। মাতব্বররা সুরুজ মিয়ার বিচার করতে ব্যর্থ হন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অ’ভি’যোগ করেন মেয়েটির মা। বিষয়টি দেখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একদল পুলিশ নিয়ে ওই গ্রামে গিয়ে সুরুজ মিয়াকে আ’টক করে থানায় নিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, বিষয়টি ভ্রামমাণ আ’দাল’তের আওতায় না পড়ায় অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নি’র্যা’তন দ’মন আ’ইনে মা’মলা নেওয়ার জন্য থানার ওসিকে বলে দেওয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পক্ষে অ’ভিযো’গ লেখা হচ্ছে। এ ব্যাপারে অ’ভিযুক্তকে জি’জ্ঞাসাবাদ করা হচ্ছে। উৎস: কালের কণ্ঠ।




