লন্ডনে ২ বাংলাদেশি কিশোরকে কোপালো কৃষ্ণাঙ্গরা (ভিডিও)
প্রবাস ডেস্ক।। লন্ডনে দুই বাংলাদেশি কিশোরকে প্রকাশ্যে কু’পিয়ে জ’খম করেছে কৃষ্ণাঙ্গ তরুণদের একটি গ্যাং। সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় বিকাল তিনটায় ইস্ট লন্ডনের ক্লিসি অঞ্চলের ওয়েলেসলে স্ট্রিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইউকে নিউজ ইন পিকচারস (ইউকেনিপ)।
তবে প্রতিবেদনে ওই দুই বাংলাদেশি দুই কিশোরের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তাদের টিনএজার হিসেবে পরিচয় করানো হয়েছে।
তারা আরও জানায়, ভুক্তভোগীরা নিজেদের বাসা থেকে বের হতেই আ’ক্রমণের শি’কার হয়।
এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, নি’রস্ত্র দুই কিশোর বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই পাঁচ কৃষ্ণাঙ্গ তরুণ তাদের ধাওয়া করে। ইউকে নিউজ ইন পিকচারস-এর ভিডিওতে দেখা গেছে, রাস্তায় তাদের পোশাক পড়ে রয়েছে। পাশে র’ক্তের দাগ।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ৩টা ৪৯ মিনিটের দিকে তারা মা’রামা’রির খবর পান। দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, একজনকে তারা পর্যবেক্ষণে রেখেছেন। আরেকজনের অবস্থা খুব একটা খা’রাপ নয়।
ঘটনার সঙ্গে জ’ড়িত কাউকে এখনো গ্রে’প্তার করতে পারেনি লন্ডন পুলিশ। উৎস: সময়নিউজ।
https://www.youtube.com/watch?time_continue=1&v=H1lEHqgdVsE&feature=emb_title




