332870

কোরবানির পশুর সঙ্গেও প্র’তারণা নি’র্মমতা

নিউজ ডেস্ক।। কোরবানির হাটে তোলার আগে পশুর পেটে পানিয়ে ঢুকিয়ে মোটা করার অ’পরা’ধে গাজীপুরের কাপাসিয়ায় এক বেপারীকে ভ্রাম্যমাণ আ’দালতে ৫০ হাজার টাকা জ’রিমা’না করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় এ অ’ভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আ’দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইসমত আরা হাতেনাতে ধরার পর এক ব্যাপারীকে এ জ’রিমা’না করেন।

দ’ণ্ডি’ত ব্যাপারীর নাম মো. বাশার (৪৮)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আবদুল আহাদের ছেলে।

ইউএনও জানান, পশুকে অত্যন্ত নি’ষ্ঠুর প্রক্রিয়ায় মোটা দেখানোর জন্য পেটে পানি ঢুকানো (পানি খাওয়ানো) হয়। প্রথমে গাছের সঙ্গে পশুটিকে (গরু বা মহিষের) মাথা ওপরের দিকে উঁচিয়ে দড়ি দিয়ে ঘাড় বেঁধে গলায় পাইপ ঢুকিয়ে দেওয়া হয়।

পরে সেই পাইপ দিয়ে পশুর পে’টে পানি ঢেলে টইটম্বুর করা হয়। এতে পেট অতিরিক্ত পানি প্রবেশ করে বড় হয়ে যায়, ফলে গরু বা মহিষটিকেও মোটাতাজা দেখায়। আমাদের কাছে খবর ছিল কোরবানির পশুর হাটে উঠানোর আগে কিছু অসাধু ব্যাপারী বেশি মুনাফার জন্য পশুর সঙ্গে এমন নিষ্ঠুর আ’চরণ’ই করে আসছিল।

অ’ভিযা’নে ঘটনাস্থলে ১৩টি মহিষকে ওই প্রক্রিয়ায় পেটে পানি ঢালতে দেখে একজন ব্যাপারীকে হাতেনাতে ধরা হয়। এটা ভোক্তাকে ফাঁ’কি দেওয়ার অ’পরা’ধ। এসময় অ’ভিযা’ন টের পেয়ে একই প্র’তার’ণায় যুক্ত অন্য ব্যাপারীরা পালিয়ে গেছে। উৎস: ইত্তেফাক।

ad

পাঠকের মতামত