332835

৯৯৯ এ ফোন করে পপুলার হাসপাতালে ২ লাখ টাকার বিল কমে হলো ৭০ হাজার !

নিউজ ডেস্ক।। পুলিশ পরিচালিত জাতীয় জরুরী সেবা থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে জানান, তারা ঢাকার কামরাঙীরচরের অধিবাসী। তার চাচা শাহজাহান (৫০) এজমার রোগী।

১৬ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তিনি চাচাকে পপুলার হাসপাতালের ধানমন্ডি শাখায় ভর্তি করান। হাসপাতালে তার চাচার কোভিড টেষ্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

তা সত্বেও ইসিজি, এক্সরেসহ আরও বিভিন্ন টেস্ট করিয়ে বলা হয় তার চাচা কোভিডে আক্রান্ত। চাচাকে কোভিড রোগীদের সঙ্গে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তিনি হাসপাতালে ৫৫ হাজার টাকা তার চাচার চিকিৎসার জন্য জমা করেছিলেন।

কলার জানান, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তার চাচা আর বেঁ’চে নেই। খবর পেয়ে হাসপাতালে যাওয়ার পর তাকে দুই লাখ ৩১ হাজার টাকার বিল ধরিয়ে দেয়া হয়। টাকা পরিশোধ না করা হলে চাচার মরদেহ নিতে দেয়া হচ্ছেনা এবং হাসপাতালের নি’রাপত্তার’ক্ষীরা দুর্ব্য’বহার করছেন। তিনি ৯৯৯ এর কাছে অ’যৌক্তিক বিল দাবীর জন্য তাকে আ’ইনী সহায়তার দিতে অনুরোধ করেন।

৯৯৯ কলারের সঙ্গে ধানমন্ডী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে থানার এসআই শিহাব ৯৯৯ কে ফোনে জানান, তিনি উপস্থিত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ কলারের কাছ থেকে সংশোধিত বিলের মাধ্যমে ১৫ হাজার টাকা নিয়েছে। কলার আগের ৫৫ হাজারের সঙ্গে ১৫ হাজারসহ মোট ৭০ হাজার টাকা দেয়ায় সমস্যাটির সমাধান হয়। এ নিয়ে কলারের আর কোনো অ’ভিযোগ নেই এবং তিনি তার চাচার মর’দেহ নিয়ে চলে গেছেন।

ad

পাঠকের মতামত