332890

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৪২ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৪২ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৪ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন। আজ বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃ’ত ৪২ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন রংপুর বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন মৃ’ত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত