সাহেদের জাতীয় পরিচয়পত্র বাতিল, সেখানেও জা’লিয়াতি
নিউজ ডেস্ক।। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ জা’লিয়াতি করে জাতীয় পরিচয়পত্রে পরিবর্তন করেছেন নিজের নাম-বয়স। এর সঙ্গে জ’ড়িত রয়েছেন ইসির কর্মকর্তারাও।
ত’দন্তের মাধ্যমে তাদের বের করে শা’স্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে, সাহেদের আইডি কার্ড বাতিল করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
প্র’তারণা আর জা’লিয়াতিই যেন তার আদ্যপান্ত। নাম ছিল সাহেদ করিম। পরিবর্তন করে হয়ে যান মোহাম্মদ সাহেদ।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, গত বছরের মে মাসে নিজের নাম এবং বয়স পরিবর্তন করার আবেদন করেন তিনি। দলীল হিসেবে জমা দেন, শুধু জন্মসনদ আর ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেটের ফটোকপি। শুধু এ দুটি কাগজের ওপর ভিত্তি করে নিয়মের বাইরে গিয়ে পরিবর্তন করে দেয়া হয় সাহেদের আইডি কার্ড। এই জা’লিয়াতির সঙ্গে নির্বাচন কমিশনের জ’ড়িত কর্মকর্তাদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে ত’দন্ত কমিটি।
নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর বলেন, এই কাজটা যেহেতু ফিল্ড লেভেলের লোকেরা করে থাকে; তাদের সঙ্গে প্র’তারণা করে এই কাজটি করা হয়ে থাকতে পারে। এটা আমাদের নজরে আসার সাথে সাথে তদ’ন্ত চলছে। জ’ড়িতদের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রমাণ সাপেক্ষে এনআইডি জা’লিয়াতির জন্য সাহেদের বি’রুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে ইসি। এরইমধ্যে ব্লক করে দেয়া হয়েছে সাহেদের পরিচয়পত্র।
এ দিকে শূন্য থাকা পাঁচটি সংসদীয় আসনের কোনোটিতেই এই মুহূর্তে উপনির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানান কমিশন সচিব।






