ব্রাজিলে ভ’য়াবহতার শীর্ষে করোনা পরিস্থিতি
ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু সংখ্যা লাখের পথে আরও এক ধাপ এগুলো ব্রাজিল। সবশেষ হিসেব মতে, লাতিন আমেরিকার দেশটিতে মৃ’ত্যু সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছে ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন। মৃ’ত্যু হয়েছে ৮০ হাজার ২৫১ জনের। আর সুস্থ হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২০২ জন।
বেড়েছে আ’ক্রান্তের সংখ্যাও। ২৪ ঘণ্টায় আ’ক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ২১ হাজার নাম। তাতে ২১ কোটি ২১ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আ’ক্রান্ত এখন ২১ লাখের বেশি।
করোনায় আ’ক্রান্ত-মৃ’ত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ব্রাজিলে মৃ’ত্যুর সংখ্যা গত ৩৫ দিনে দ্বিগুণ বেড়েছে। এর মধ্যে অবস্থায় ভ’য়াবহ সাও পাওলো ও রিও ডি জেনেরিওতে। সাও পাওলোয় মৃ’ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০; আর রিওতে ১১ হাজার ২০০।






