সাহাবুদ্দিন মেডিকেলের এমডি গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। রাজধানীর গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রে’প্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে র্যাব অ’ভিযানে চালিয়ে তাকে গ্রে’প্তার করেছে।
গত রোববার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালটিতে অ’ভিযান চালায় র্যাব। পরে করোনাভাইরাসের ভু’য়া রিপোর্ট তৈরি, অনুমতি ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষাসহ বিভিন্ন অ’নিয়মের অ’ভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতসহ তিনজনকে আ’টক করা হয়। পরে এ ঘটনায় মা’মলা করে র্যাব।
অ’ভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।






