332743

চীনা ভ্যাকসিনের ট্রায়ালে বাংলাদেশে প্রথম যার উপর প্রয়োগ করা হবে

ডেস্ক রিপোর্ট।। চীনের সিনোভ্যাক ভ্যাকসিন বৈশ্বিক মহামা’রি করোনাভাইরাস প্র’তিরোধের জন্য তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হতে যাচ্ছে বাংলাদেশে।

এ ট্রায়াল পর্বের প্রথম ভলান্টিয়ার হচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (২০ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য প্রকাশ করেন।

তিনি ফেসবুকে জানান, চীনের ভ্যাকসিন মহামা’রি করোনাভাইরাস প্র’তিরোধের জন্য তৃতীয় ধাপের ট্রায়ালে বাংলাদেশ পর্বে প্রথম ভলান্টিয়ার হচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আরও জানান, তাকে দ্বিতীয়বার সুযোগ দিলে তিনি ভলান্টিয়ার হতে আগ্রহী।

চীনের ভ্যাকসিন বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য আগামী তিন সপ্তাহের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ ট্রায়াল দেশের সাতটি হাসপাতালের ২ হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর ওপর প্রয়োগ করা হবে। এটা শেষ হতে প্রায় ১৮ মাস সময় লাগবে।

চীনের সিনোভেক বায়োটেক কোম্পানির করোনা ভাইরাসের ভ্যাকসিনের (করোনাভেক) দুটি ধাপের ট্রায়াল এরইমধ্যে সেখানে সফল হয়েছে। বাংলাদেশে এ ভ্যাকসিনের মানবদেহে কার্যকারিতা পরীক্ষা করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এজন্য নৈতিক (এথিক্যাল) অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। এ নিয়ে আইসিডিডিআর,বি এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কথা বলেনি। জানা গেছে, চুক্তির শর্তের কারণে ট্রায়াল শুরুর আগে তারা কথা বলতে পারবে না।

ad

পাঠকের মতামত