একদিনে দেশে আরও ৪১ জনের মৃ’ত্যু, আ’ক্রান্ত হয়েছে আরও ৩০৫৭ জন
নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪১ জনের মৃ’ত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭০৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৫৭ জন। এর ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫১০ জনে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শ’নাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ১৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।
নাসিমা সুলতানা বলেন, ‘নতুন নমুনা পরীক্ষায় করোনা শ’নাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৭ জনের দেহে। ফলে শ’নাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১০ হাজার ৫১০ জনে। আ’ক্রান্ত’দের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে মৃ’তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জনের।’
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪১ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৩৯৯ জনে, যোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।






