332819

মেট্রোরেলের ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট, সাহেদের বি’রুদ্ধে মা’মলা

নিউজ ডেস্ক।। ঢাকায় মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে ভু’য়া করোনা রিপোর্ট দিয়ে তাদের মধ্যে এ ভাইরাসের সং’ক্রমণ বাড়ানোর অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বি’রুদ্ধে মা’মলা করা হয়েছে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম মা’মলাটি করেন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতালে মেট্রোরেলের কর্মীদের করোনা পরীক্ষার ভু’য়া রিপোর্ট দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অ’ভিযোগে মাম’লাটি দায়ের করা হয়েছে। মাম’লায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম, এমডি মাসুদ পারভেজসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মা’মলার এজাহারে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষাপ্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেয়া হয়। কিন্তু নমুনা পরীক্ষা না করেই ভু’য়া রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে করোনার সং’ক্রমণ বেড়েছে।

এর আগে গত ৬ জুলাই নানা অ’নিয়ম, প্রতা’রণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভু’য়া রিপোর্ট ও সনদ দেয়া এবং রোগীদের কাছ থেকে টাকা নেয়ার অ’ভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অ’ভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আ’দালত। এতে নানা অনি’য়ম ধরা পড়ে।

পরদিন গত ৭ জুলাই রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরের দুটি হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। হাসপাতালটি প্র’তারণা করে ১০ হাজারেরও বেশি করোনা পরীক্ষার ভু’য়া সার্টিফিকেট দিয়েছে। ৯ দিন পর ১৫ জুলাই ভোরে র্যাবের বিশেষ অ’ভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে আ’ত্মগো’পনে থাকা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রে’ফতার করা হয়। উৎস: বাংলাদেশ টুডে।

ad

পাঠকের মতামত