332536

ভাড়াটিয়ার ওপর অ’মানুষিক নি’র্যাতন ভাড়ার জন্য (ভিডিও)

নিউজ ডেস্ক।। মাত্র ৫ হাজার টাকা বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায়, রাজধানীর হাতিরঝিলে উলনদাস পাড়ায় একটি টিনশেডের ভাড়াটিয়ার ওপর অ’মানুষিক নি’র্যাতন চালিয়েছেন বাড়ির ম্যানেজার।

মা’মলা না করতে হাসপাতালে গিয়ে নি’র্যাতি’তার স্বামীকে দেয়া হয়েছে প্রা’ণনা’শের হু’মকিও।

করোনায় স্বামী ফখরুল চাকরি হারানোয় মে ও জুন দুই মাসে আড়াই হাজার করে ৫ হাজার টাকা ভাড়া বকেয়া হয় নাজমা আক্তারের। এ কারণেই বাড়ির ম্যানেজার সাদ্দাম গত ১০ জুলাই তাদের ওপর অমানুষিক নি’র্যাতন চালান বলে অ’ভিযোগ করেন ভুক্তভোগীর।

নাজমার স্বামী ফখরুল জানান, এপ্রিলে ভাড়া দিতে দেরি করায় তাকেও মারধর করে ম্যানেজার। মোহাম্মদপুরে থাকা বাড়িওয়ালার নির্দেশেই ম্যানেজার ভাড়াটিয়াদের ওপর নি’র্যাতন চালায়।

ফখরুল বলেন, ‘অন্য ভাড়াটিয়ারা ওর রক্ত দেখে বলে ওই ম’ইরে যাবে। তার আগের মাসে আমায় একটা থা’প্পড় দিছে।’

হাতিরঝিলের উলনদাস পাড়ায় টিনশেড বাড়িটিতে গিয়ে জানা যায়, ম্যানেজার সাদ্দামের মারধরের ঘটনা এটিই প্রথম নয়। বিভিন্ন সময় অন্য ভাড়াটিয়াদেরও নি’র্যাতনের অ’ভিযোগ রয়েছে তার বি’রুদ্ধে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ‘মা’রধো’রের পর সগলে দেহি বেডির সমস্ত শরীর একদম র’ক্তে মাখা।’

এদিকে, প’লাতক ম্যানেজারের স্ত্রী, তার স্বামীর অপকর্মের কথা স্বীকার করলেও, সাদ্দামের বাবা সব অ’ভিযোগ অস্বীকার করেন।

সাদ্দামের স্ত্রী বলেন, ‘জিদের বশে কপালে একটা বাড়ি মা’ইরে ফেলছে।’ সাদ্দামের বাবা বলেন, ‘আমার পোলা মা’রে নাই।’

টেলিফোনে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত