দিল্লির দা’ঙ্গায় বেছে বেছে মুসলিমদের ঘর–বাড়ি জ্বালানোর অ’ভিযোগ সংখ্যালঘু কমিশনের
ডেস্ক রিপোর্ট।। ভারতের রাজধানী দিল্লিতে সং’ঘ’র্ষের সময় মুসলিমদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ। প্রায় পাঁচ মাস পর রিপোর্ট দিয়ে জানাল দিল্লি সংখ্যালঘু কমিশন। কেন্দ্রের নির্দেশেই রিপোর্ট তৈরি করেছে তারা।
তারা জানাচ্ছে, বেছে বেছে মুসলিমদের ঘর–বাড়ি জ্বালানো হয়েছে ‘দা’ঙ্গা’য়। অন্তত ৫৩ জনের মৃ’ত্যু হয়েছে টানা তিন–চার দিনের হিং’সায়। অধিকাংশই মুসলিম। আ’ক্রান্ত কমপক্ষে ২০০ জন, রিপোর্টে বলছে ওই সংখ্যালঘু কমিশন।
উল্লেখ্য সংশোধিত নাগরিকত্ব আ’ইনের প্র’তিবাদে বি’ক্ষোভে ফেটে পড়েছিল পুরো ভারত। সিএএ–বি’রোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুই ছিল দিল্লির শাহিনবাগ। দিল্লি পুলিশ–বিজেপি অস্বীকার করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের অ’ভিযোগ, আন্দোলনকারীদের নিশানা করে বিজেপি নেতা কপিল মিশ্রের ‘বি’ষাক্ত’ ভাষণের পরই হিং’সার সূত্রপাত হয় রাজধানীতে। একেবারে ছক কষে মুসলিমদের ঘরবাড়ি, দোকান চিহ্নিত করে ভা’ঙচুর চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয়।
‘দাঙ্গা’য় ১১টি মসজিদ, ৫টি মাদ্রাসা, কবরখানা তছনছ করা হয়েছে। সিএএ–বিরোধী আন্দোলন বন্ধ করতেই পুলিশের সাহায্য নিয়ে হা’মলা চালিয়েছে সিএএ–সমর্থকেরা। ঘরবাড়ি মুসলিমদের জ্বললেও তাঁদের বি’রুদ্ধেই মাম’লায় দায়ের করেছে পুলিশ, রিপোর্টে স্পষ্ট বক্তব্য কমিশনের। ‘
দা’ঙ্গা’র সময়ে চুপচাপ দাঁড়িয়ে দেখেছে, ‘দা’ঙ্গাবাজ’দের থামানোর চেষ্টা করেনি পুলিশ এমনটাই দাবি সংখ্যালঘু কমিশনের । তবে দিল্লি পুলিশের মুখপাত্র অনিল মিত্তাল এ অ’ভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ সর্বতোভাবে নি’রপেক্ষ অবস্থানে ছিল। সময়নিউজ।






