‘বিপদ বাড়ছে’ ভারতের, একদিনে আ’ক্রান্তের নতুন রেকর্ড
ডেস্ক রিপোর্ট।। ভারতে প্রতিনিয়ত করোনায় রেকর্ড সংখ্যক রোগী শ’নাক্ত হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৪২৫ জন শ’নাক্ত হয়েছে। যা একদিনে আ’ক্রান্তের নতুন রেকর্ড।
এনিয়ে দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৪৩ জনে দাঁড়ালো। বিশ্বে আ’ক্রান্তের সংখ্যায় এটি তৃতীয়। এছাড়া গত একদিনে ভারতে আরও ৬৮১ জনের মৃ’ত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃ’তের সংখ্যা ২৭ হাজার ৪৯৭ জনে দাঁড়ালো।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৭ জন, এতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬১।
দেশটিতে আ’ক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যটিতে আ’ক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে। মা’রা গেছে ১১ হাজার ৮৫৪জন। এর পরে অবস্থানরত তামিল নাড়ুতে আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি। রাজ্যটিতে করোনায় মা’রা গেছে ২৪’শ ৮১ জন।
তৃতীয় অবস্থানে থাকা দেশটির রাজধানী দিল্লিতে আ’ক্রান্ত ১ লাখ ২২ হাজার। মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ৬২৮ জনের।






