332528

বাংলাদেশে করোনার নতুন ৮টি স্বতন্ত্র বৈশিষ্ট্য পেয়েছে বিসিএসআইআর

নিউজ ডেস্ক : বাংলাদেশের করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সে ৮টি নতুন স্বতন্ত্র বৈশিষ্ট্য পেয়েছে বিসিএসআইআর। রোববার এক সংবাদ সম্মেলনে তা তুলে ধ’রে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাব।

জিনোমিক রিসার্চ ল্যাব প্রধান সেলিম খান বলেন, আমরা ২১২ থেকে ৫২৩ পর্যন্ত ৮টি মিউটেশন পেয়েছি ইউনিক, এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে নাই। আমাদের নজর রাখতে হবে আমরা আরও ইউনিক মিউটেশন পাই কি না।

তিনি বলেন, আমরা প্রত্যেকটি জিনোম সিকোয়েন্সে ‘ডি৬১৪জি’ করোনাভাইরাস স্ট্রেইনটি পেয়েছি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে করোনাভাইরাস ইতিমধ্যে তার জিনোমিক লেভেলে ৫৯০টি ও প্রোটিন লেভেলে ২৭৩টিরও অধিক পরিবর্তন ঘটিয়েছে। এগুলোর মধ্যে ৯৫ শতাংশ ক্ষেত্রে ‘ডি৬১৪-জি’ করোনা ভাইরাস স্ট্রেইনটি সিকোয়েন্সিংয়ে শনা’ক্ত হয়েছে, যাকে আমরা বাংলাদেশে সং’ক্র’মণের প্রধান কারণ হিসেবে বলছি।

টিকার ক্ষেত্রে এই গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যখন কোনো মেডিসিন, ভ্যাক্সিন ডিজাইন করবে, সমস্ত মিউটেশন মাথায় রেখে ডিজাইন করতে হবে। ডি৬১৪-জি’ ধরনটি নিয়ে চীনের গবেষকরা বলছেন, করোনা ভাইরাসে আক্রা’ন্তদের দেহে যে এ’ন্টিব’ডি তৈরি হয়,তা পরবর্তীতে করোনা ভাইরাসের বিভিন্ন ধ’রনগুলোকে ঠে’কাতে পারলেও ‘ডি৬১৪-জি’র ক্ষেত্রে অস’হায় হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান দেশে করোনা ভাইরাসে নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের ভিত্তিতে বলেন, বাংলাদেশের করোনা ভাইরাসটি ইতালির ভাইরাসটির সঙ্গে বেশি নিবিড়। বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন আবিষ্কারের যে গবেষণা হচ্ছে তাতে বাংলাদেশকে বিবেচনায় রাখা হবে, তা এখন নিশ্চিত হয়েছে।

ad

পাঠকের মতামত