বিল দেয়ার ব্যাপারে বিদ্যুৎ গ্রাহকদের সুখবর দিল মন্ত্রণালয়
নিউজ ডেস্ক।। জ’রিমানা ছাড়া বিদ্যুতের বকেয়া বিল দেয়ার সময় বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৫ মাসের বিদ্যুতের বিল আগামী ৩১ জুলাইর মধ্যে দিলে কোনো বিলম্ব মাসুল গুনতে হবে না গ্রাহকদের।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসের বিদ্যুতের বকেয়া জ’রিমানা ছাড়া দেয়ার সময় ছিল জুন মাস পর্যন্ত। করোনা প’রিস্থিতিতে এই সময়েও অনেকেই বিল দিতে পারেননি।
এমতাবস্থায় আইনগত জটিলতা এড়াতে মন্ত্রণালয় থেকে বিইআরসিকে বলা হয়, এ বিষয়ে একটি মতামত দিতে। এরই পরিপ্রেক্ষিতে বিইআরসি মতামতের পাশাপাশি বিলম্ব মাসুল ছাড়া আরও এক মাস বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দেয়।






