332590

আজও করোনায় ৫০ জনের মৃ’ত্যু, শ’নাক্ত হয়েছে ২ হাজার ৯২৮ জন

নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃ’তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শ’নাক্ত হয়েছে ২ হাজার ৯২৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯১৪ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শ’নাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯২৮ জন। ২৪ ঘণ্টায় শ’নাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত শ’নাক্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। শ’নাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শ’নাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৫০ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জন। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। মৃ’ত্যু বিশ্লেষণে পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন। এ পর্যন্ত মৃ’ত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ১০৪ জন এবং নারী ৫৬৪ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘০ থেকে ১০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ১১ জন, ৫১ থেকে ৬০ বছর ৯ জন, ৬১ থেকে ৭০ বছর ২০ জন, ৭১ থেকে ৮০ বছর ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন এবং ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন মা’রা গেছে।’

বিভাগভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘ঢাকা বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৩ জন, চট্টগ্রাম ৭ জন, বরিশাল ও রংপুর বিভাগে ২ জন মৃ’ত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৮ জন মৃ’ত্যুবরণ করেছেন।’

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত