332394

কাবা শরীফে নিজ ক্যালিগ্রাফি চিত্র যুক্ত করার স্বপ্ন ১১ বছর বয়সী সৌদি শিশুর

ধর্মবার্তা।। ১১ বছর বয়েসী এই শিশু রায়মন আসিরি’র ক্যালিগ্রাফি’র অসাধারণ দক্ষতা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। বিষ্ময় প্রকাশ করেছেন অনেকেই।

রায়মন বলেন, আমি কাবা শরীফের গ্লাফে আমার ক্যালিগ্রাফি চিত্র যুক্ত হওয়ার স্বপ্ন দেখি এবং এই স্বপ্ন একদিন বাস্তব হবে।আল-আরাবিয়া

আল আরাবিয়া জানায়, সম্প্রতি এই বালিকার নাম যুক্ত হয়েছে বড় বড় ক্যালিগ্রাফারদের তালিকায়। সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফারদের চিত্রকর্মের সঙ্গে নিজের চিত্রকর্মগুলো প্রতিযোগিতায় উপস্থাপন করেন তিনি।

রায়মন বলেন, স্কুল থেকে ক্যালিগ্রাফির প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। শখ পূরণে আমি আরবি ক্যালিগ্রাফির ওপর তৈরি বিভিন্ন শিক্ষামূলক ভিডিওর সাহায্য নিয়েছি। একইসাথে সৌদি ক্যালিগ্রাফার সিরাজ আল ওমারি এবং ক্যালিগ্রাফার খুদূদ নায়াফও আমাকে সহযোগিতাক করেছেন।

এক প্রশ্নের জবাবে রায়মন বলেন, আরি ক্যালিগ্রাফির মধ্যে ‘‘কূফি ফাতেমি’’ লিপি তার সবচেয়ে বেশি পছন্দ। তিনি এটিতে অনন্য হতে চান। রায়মান বলেন, আমি বাড়িতে বেশিরভাগ সময় ক্যালিগ্রাফি শিল্পে উন্নতি এবং আরো ভালো করার জন্য সময় ব্যয় করি।

ad

পাঠকের মতামত