332392

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনকারীদেরকে কবর স্থানে আটকিয়ে গেটে তালা

ডেস্ক রিপোর্ট :মেহেরপুরে শনিবার(১৮ জুলাই ২০২০) সকালে করোনায় আ’ক্রান্ত মৃ’ত হামিদুলের লা’শ দাফনে মেহেরপুর শেখ পাড়া এলাকার কতিপয় লোক বাধা প্রদান করে এবং চুয়াডাঙ্গা থেকে ছুটে আসা তাকওয়া ফাউন্ডেশনের সদস্যদের আটকিয়ে শেখ পাড়া কবর স্থানের গেটে তালা লাগানোর অ’ভিযোগ তাকওয়া ফাউন্ডেশনের। পরিশেষে পুলিশের সহযোগিতায় লা’শ দাফন কার্য সম্পন্ন।

জানা গেছে, মেহেরপুর শহরের বড়বাজার এশিয়া নেট এলাকার হামিদুল হক করোনায় আ’ক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে মৃ’ত বরণ করে।

হামিদুলের লা’শ দাফন কার্যে মাওঃ আঃ গাফফার ফোন দিয়ে তাকওয়া ফাউন্ডেশনের মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্বরত পরিচালক তারেক মাহামুদকে জানালে তারা শনিবার ফজরের নামাজ পড়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

হামিদুলের লা’শ ততক্ষনে এসে পৌঁছায়নি। তারা বলেন হামিদুলের লা’শ স্বাস্থ্যবিধি মেনে ধোওয়ানোর জন্য তার নিজ এলাকার জায়গায় আমবাগানে ভালভাবে ঘিরে ব্যবস্থা গ্রহণ করি। পরে আমাদের তাকওয়ার ফাউন্ডেশন সংগঠনের সদস্যরা লা’শ দাফন কার্যের জন্য মেহেরপুর শেখ পাড়া কবর স্থান দেখার জন্য সেখানে গেলে এলাকার কতিপয় লোক তাদের সাথে খা’রাপ ব্যবহার করতে থাকে।

এক সময়ে আমরা কবর স্থানের ভেতরে ঢুকলে আমাদেরকে বলে এখানে কোন করোনা রুগীর দাফন করতে দেয়া যাবে না। এই বলে কবর স্থানের মূল গেটে আমরা ভিতরে থাকা অবস্থায় তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে তাদের অনেক বুঝিয়ে আমরা ওখান থেকে বের হয়ে মেহেরপুর সদর থানায় যাই। ডিউটিরত অফিসারকে বিষয়টি খুলে বললে, তিনি আমাদের আশ্বাস দিয়ে বলেন আমাদের টহল টিম সেখানে পাঠানোর ব্যবস্থা করছি। এরপর আমরা দির্ঘক্ষন অপেক্ষা করার পর হট লাইন ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে তারা আমাদের কে অনেক সহযোগিতা করেন। পরবর্তীতে পুলিশের একটি টহল টিম উপস্থিত হলে পুলিশের সহযোগিতায় করোনায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত ব্যাক্তির জানাযা ও দাফন কার্য সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তারা আরো বলেন পুলিশের গাড়ী দেখে ঐ এলাকার আর কেউ কোন প্রকার বাধা প্রদান করেনি।

এদিকে এলাকাবাসী জানান, কবর স্থানের সামনে একটি চৌকি থাকতে দেখে আমরা তাদের জি’জ্ঞাসা করি এখানে কি হবে। তাতে তারা বলেন এখানে একটি করোনায় আ’ক্রান্ত ব্যাক্তির লা’শ দাফন করা হবে। সরকারী স্বাস্থ্যবিধি মেনে যেখানে লা’শ ধৌত করার কথা তা না করে কবর স্থানের সামনে উন্মুক্ত স্থানে করোনায় আ’ক্রান্ত ব্যাক্তির লা’শ ধৌত করবে এ কারণে বাধা প্রদান করা হয়েছে। তারা স্বাস্থ্যবিধি না মেনে লা’শ ধোয়ানো ও দাফন কার্য করার অ’ভিযোগ করেন এলাকাবাসী।

ad

পাঠকের মতামত