একদিনে করোনায় আরও ৩৭ জনের মৃ’ত্যু, শ’নাক্ত ২৪৫৯
নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৭ জনের মৃ’ত্যু হয়েছে। এ পর্যন্ত মৃ’তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনা’ক্ত হয়েছে ২ হাজার ৪৫৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫৪৬ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৮০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৯৩৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬২৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শ’নাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৪৫৯ জন। ২৪ ঘণ্টায় শ’নাক্তের হার ২৩ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত শ’নাক্ত ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। শ’নাক্তের হার ১৯ দশমিক ৮৯ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। শ’নাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ২ হাজার ৬১৮ জন। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃ’ত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃ’ত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৬৯ জন এবং নারী ৫৪৯ জন।’
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।






