কোভিডে ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮৯০২, মৃত ৫৪৩
ডেস্ক রিপোর্ট।। রোববার (১৯ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন দশ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০.৯ শতাংশ।
আ’ক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে বাড়ছে মৃ’ত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে কোভিডে ভারতে মোট মা’রা গেছেন ২৬৮১৬ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মা’রা গিয়েছেন ১১ হাজার ৫৯৬ জন।
মৃ’ত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রা’ণ গিয়েছে তিন হাজার ৫৯৭ জনের। তামিলনাড়তে করোনা প্রাণ কেড়েছে দু’হাজার ৪০৩ জনের। গুজরাতে দু’হাজার ১২২ জনের। কর্নাটক (১,২৪০), উত্তরপ্রদেশ (১,১০৮) ও পশ্চিমবঙ্গে (১,০৭৬) মৃ’ত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে রোজদিন বাড়ছে।
এর পর ক্রমান্বয়ে রয়েছে মধ্যপ্রদেশ (৭০৬), অন্ধ্রপ্রদেশ (৫৮৬), রাজস্থান (৫৫৩), তেলঙ্গানা (৪০৯), হরিয়ানা (৩৪৪), পঞ্জাব (২৪৬), জম্মু ও কাশ্মীর (২৩৬), বিহার (২০৮)। বাকি রাজ্যগুলিতে মৃ’তের সংখ্যা এখনও ১০০ পেরোয়নি। তবে শেষ ক’দিনে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে দৈনিক মৃ’ত্যু সংখ্যা বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।
আ’ক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আ’ক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে ছ’লক্ষেরও বেশি মানুষ। অর্থাৎ মোট আ’ক্রান্তের ৬৩ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৬৭২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ছ’লক্ষ ৭৭ হাজার ৪২২ জন করোনার কবল থেকে মুক্ত হলেন।






