332303

শিক্ষাখাতেও প্র’তারণা করেছেন সাহেদ

নিউজ ডেস্ক।। বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বি’রুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্র’তারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি শিক্ষা খাতেও তার প্র’তারণার বিষয়ে ত’দন্তে জানতে পেরেছে ডিবি পুলিশ। আমাদের সময়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা জানিয়েছেন।

পুলিশের কাছে রি’মান্ডে থাকা সাহেদের মা’মলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, সাহেদ করিমের বি’রুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্র’তারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিক্ষা খাতেও তার প্র’তারণার বিষয় ত’দন্তে পাওয়া গেছে।

তিনি জানান, সাহেদ ফেসবুকে ভু’য়া কোম্পানির নামে পেজ খুলেও প্র’তারণা করেছেন। সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের পেজ খুলে এই করোনাকালীন সময়ে পিপিই, মাস্ক ও ডেথ বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন।

ডিবির এই কর্মকর্তা জানান, স্বাস্থ্যখাতে সাহেদ প্রায় ৫০ হাজার পিপিই, ১ লাখ মাস্ক ও ২০ হাজার বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। প্রকৃত পক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো গার্মেন্টসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সাব কনট্রাক্টে ছোট গার্মেন্টস ও ফ্যাক্টরি থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করিয়েছিল। ধারণা করা হচ্ছে তার সাপ্লাই দেওয়া নিম্নমানের এইসব সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রথম দিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিতরা করোনায় আ’ক্রান্ত হয়েছিলেন। তবে এই বিষয়ে ত’দন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সাহেদের প্র’তারণার সংশ্লিষ্ট যেসব অ’নিয়ম পাওয়া গেছে তা আইনানুযায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনা টেস্টের নামে প্র’তারণার অ’ভিযোগে গ্রে’প্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ১০ দিনের পুলিশ রি’মান্ডে রয়েছেন।

ad

পাঠকের মতামত