মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এসেছেন
বিনোদন ডেস্ক।। ‘খতরো কে খিলাড়ি’ সিজন ১০ এ অংশ নিয়ে ভ’য়ঙ্ক’র দু’র্ঘ’টনার মুখে পড়েছিলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। অভিনেত্রী একেবারে মৃ’ত্যু’র মুখ থেকে ফিরে এসেছিলেন বলা যায়।
বৃহস্পতিবারই, নিজের ইনস্টাগ্রাম পোস্টে রিয়েলিটি শো চলাকালীন সেই দুর্ঘ’টনার সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তেজস্বী। সঙ্গে শেয়ার করছেন তাঁর চোখে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি ছবি। যা দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন।
এবিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন তেজস্বী প্রকাশ। তিনি বলেন, আমাকে অনেকেই বলেছেন, যে আমি প্রতিযোগিতা জিততে পারতাম। কারণ, আমি এমন একজন, যে জীবনে কোনও কিছুর জন্যই অনুশোচনা করে না।
আমি সবসময় এটা বিশ্বাস করি যে জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। আমার বন্ধু আদা খান আমায় বলে, যে যখনই জীবনের পথে বড় কোনও সমস্যা আসে, তখন ঈশ্বর ছোট কিছু একটা করে সেই সমস্যা থেকে সরিয়ে নিয়ে যান।
তিনি বলেন, খতরো কে খিলাড়িতে আমার যাত্রাপথ মোটেও সহজ ছিল না। আমার চোখের এই ক্ষ’ত সেরে উঠতে প্রায় ২ মাস সময় লেগে গিয়েছিল। আমাকে যখন ওয়াক্স করতে বলা হয়েছিল, আমার শরীরের অনেক জায়গা পুড়ে গিয়েছিল। ১ বছর কেটে যাওয়ার পরেও আমার পায়ে সেই পুড়ে যাওয়ার দাগ স্পষ্ট। ওই কষ্ট ভয়ঙ্কর।
‘খতরো কে খিলাড়ি’ সিজন ১০-এর সেই দু’র্ঘ’টনা প্রসঙ্গে তেজস্বী বলেন, আমার কাছে ওই অভিজ্ঞতা মৃ’ত্যু’র কাছ থেকে ফিরে আসা। আমি পানির মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো, তখন জানতে পারলাম, চোখে আ’ঘা’ত লাগার কথা। চিকিৎসক জানালেন, আমার চোখের মধ্যে র’ক্ত চলাচলের শিরা, উপশিরা পুড়ে গিয়েছে।
তেজস্বী বলেন, এর পরে আর আমি দেশে ফিরতে পারতাম না। কারণ, বিমানে ওঠা নিষেধ হয়ে গিয়েছিল। বলা হয়েছিল বিমানের মধ্যে বায়ুর চাপ, চোখের আ’ঘা’ত আরও বাড়াতে পারে। আমি কিছুদিন বিদেশেই ছিলাম, পরে শো-এর অন্যান্য সঙ্গীদের সঙ্গে ফিরে এসেছিলাম। জিনিউজ






