দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ছাড়াল
নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭০৯ জনের মধ্যে প্রা’ণঘা’তী এ ভাইরাসের সং’ক্রমণ শ’নাক্ত হয়েছে।
এ নিয়ে মোট শ’নাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে। আ’ক্রা’ন্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন আরও ৩৪ জন। এতে মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮১ জনে।
করোনাভাইরাস বিষয়ে শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শ’নাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি নমুনা।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শ’নাক্ত হয়েছে আরও দুই হাজার ৭০৯ জনের মধ্যে। ফলে শ’নাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে। আ’ক্রান্ত’দের মধ্যে মা’রা গেছেন আরও ৩৪ জন।
এ নিয়ে মোট মৃ’ত্যু হয়েছে দুই হাজার ৫৮১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৭৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১০ হাজার ৯৮ জনে।






