332207

উ’ত্তেজনা বাড়িয়ে এবার কিমের বোনের বি’রুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মাম’লা

ডেস্ক রিপোট্।। সীমান্তে লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেওয়ার পর থেকে সম্পর্কের আরও অবনতি হয়েছে দুই কোরিয়ার মধ্যে। আর এ জন্য উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বোনকে এর জন্য দায়ী করে তার বি’রুদ্ধে মা’মলা করেছেন দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দফতর শুক্রবার এ মা’মলার ভার নেওয়ার কথা জানিয়েছেন। তবে কিম জং-উনের বোন কিম ইয়ো জংয়ের বি’রুদ্ধে অ’ভিযোগের আনুষ্ঠানিক ত’দন্ত তারা শরু করবেন কিনা তা এখনও পরিষ্কার হয়নি। তাছাড়া, কিম জং উনের বোনকে মা’মলার জন্য আ’দালতে ডেকে পাঠানোর কোনও উপায়ও দক্ষিণ কোরিয়ার কৌসুলিদের নেই। সে দিক থেকে কার্যত তাদের হাত বাঁধা। ফলে মা’মলাটি মূলত প্রতীকী।

এদিকে, উ’ত্তেজনা বাড়িয়ে এ মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষু’ব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানকারী উত্তর কোরিয়ার পক্ষত্যাগীদের বেলুনে করে উত্তরে প্রায়ই বৈরি বার্তা পাঠানো নিয়ে বেশ কিছুদিন ধরে দুই কোরিয়ার মধ্যে উ’ত্তেজনা বাড়ার মধ্যে গতমাসে সিউলের বি’রুদ্ধে সামরিক পদক্ষেপের হু’মকি দেয় পিয়ংইয়ং।

এরপর কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিজেদের ভূখণ্ডে কায়েসং সীমান্ত শহরে অবস্থিত দুই কোরিয়ার যৌথ লিয়াজোঁ দপ্তর বি’স্ফোরক দিয়ে গুঁ’ড়িয়ে দেয়। দপ্তরটি গুঁ’ড়িয়ে দেওয়ার হু’মকি দিয়েছিলেন নেতা কিম-জং-উনের বোন কিম ইয়ো জং।

ad

পাঠকের মতামত