ঈদে চালু থাকবে গণপরিবহন: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে সবাইকে কঠোরভাবে বিধি-নি’ষেধ মেনে চলতে হবে। আজ শনিবার (১৮ জুলাই) তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময়, করোনা সং’ক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সং’ক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে- বিশেষজ্ঞদের এমন আভাস প্রসঙ্গে আসন্ন ঈদে জনসমাগম যে কোনো মূল্যে এড়িয়ে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।
পশুরহাট, লঞ্চ, বাস-ট্রেন স্টেশন, ফেরিঘাট ও শপিং মলসহ বিভিন্ন জায়গায় মাস্ক পড়ার উপর জোর দেন তিনি।
করোনার এই সং’কটে হাসপাতালগুলোয় পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। এসময় অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি দু’র্নীতি ও অ’নিয়মের বি’রুদ্ধে সরকারের চলমান অ’ভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে।






