332228

আ’সামী ধরতে গিয়ে পুলিশের উপপরিদর্শক নি’হত, আ’হত ১

নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রে’ফতা’রি পরোয়ানার মা’দক মা’মলার আ’সামী ধরতে গিয়ে আ’সামী’র ছু’রিকা’ঘাতে আমির হোসেন নামে পুলিশের এক এএসআই নি’হত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে। নি’হ’ত আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন।

তার বিপি নং-৮৪০৪০৬৪৭১১ তিনি ময়মনসিংহ জেলা সদরের কোতয়ালী থানার জিয়ারচর গ্রামের মনতাজ আলীর ছেলে। এ ঘটনায় মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআই আ’হ’ত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘাতক মামুনকে ধরতে মাছিহাতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে মাইকিং করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, অ’স্ত্র-মা’দক ও ডা’কা’তি প্রস্তুতি মা’মলা’র গ্রে’ফতা’রি পরোয়ানাভূক্ত আ’সা’মী মামুন মিয়াকে ধরতে আজ বিকেলে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অ’ভিযা’নে যান সদর থানার এএসআই আমির হোসেন। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অ’স্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের উপর আ’ক্রম’ণ করেন। এ ঘটনায় গু’রুত’র আ’হত অবস্থায় আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মুসা চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আ’মিরের মৃ’ত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আ’ঘাতে’র চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত র’ক্তক্ষ’রণের কারণেই তার মৃ’ত্যু হয়।

পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ঘা’তক মামুনকে গ্রে’ফতা’রে এলাকায় পুলিশি অ’ভিযা’ন চলছে। ঘটনার সাথে জরিত থাকার দায়ে একজনকে আ’ট’ক করা হয়েছে। তবে ত’দন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেননি পুলিশ।

ad

পাঠকের মতামত