332193

আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।। বাংলাদেশের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো।

আপনারা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভ’য় পাওয়ার কারণ নেই।’

স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে দাবি করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাত নিয়ে দু’র্নীতিবা’জদের ক্ষ’মা করা হবে না।

তিনি আরো বলেন, ‘যে দুইটি প্রতিষ্ঠান (জেকেজি ও রিজেন্ট হাসপাতাল) প্র’তার’ণা করেছে তাদের আ’ই’নের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শা’স্তি পাবে। কোনো দু’র্নীতিবা’জকে সরকার ক্ষ’মা করবে না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী তার প্রয়াত বাবা কর্নেল এম এ মালেকের ২০তম মৃ’ত্যুবার্ষিকীতে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

জাহিদ মালেক বলেন, কোভিডের সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। তিনি বলেন, ‘এই করোনা দু’যোর্গের সময় মানুষের সঙ্গে যারা প্র’তার’ণা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মা’ফ করবে না।’

সামাজিক দূরত্ব মেনে স্মরণভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাস একটি নতুন দু’র্যোগ। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। করোনার সময়ে দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। খবর: ইউএনবি।

ad

পাঠকের মতামত