332327

১০ হাজার সৌদি রিয়াল জরিমানা মিনা, মুজদালিফা ও আরাফাতে অনুমতি ছাড়া ঢুকলেই

ধর্মবার্তা।। রোববার ভোর থেকে সৌদি আরবের বিভিন্ন হজ এলাকায় বৈধ অনুমতি ছাড়া কেউ ঢুকলেই জরিমানা গুণতে হবে।

সীমিত পর্যায়ে প্রতীকি হজে সৌদি আরবে বসবাসরত মুসলিম দেশগুলোর যে ১০ হাজার নাগরিক এবার অংশ নিচ্ছে তাদের স্বাস্থ্যগত নি’রাপত্তা স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। গালফ নিউজ

কড়া নি’রাপত্তা ছাড়াও ও আ’ইনশৃ’ঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছে। মিনা, মুজদালিফা ও আরাফাতের প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। যে কেউ দ্বিতীয়বার এসব এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ফের জ’রিমানা দিতে হবে।

জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৩০ জুলাই থেকে হজ শুরু হওয়ার কথা রয়েছে যা চলবে ৫দিন পর্যন্ত এবং তা শেষ না হওয়া পর্যন্ত এধরনের বিধি নি’ষেধ জারি থাকবে।

কোভিড পরিস্থিতির কারণে হাজিদের মধ্যে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্যে এধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত