প্রতি মিনিটে ১৬৭ জন করোনায় আ’ক্রান্ত!
ডেস্ক রিপোর্ট।। শুক্রবার (১৭ জুলাই) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৪০ লাখ। আর এই সংখ্যা ছুঁতে ১শ’ ঘণ্টায় শ’নাক্ত হয়েছে ১০ লাখ করোনা রোগী।
হিসাব বলছে, প্রতি ১০ ঘণ্টায় ১ লাখ আর প্রতি ঘণ্টায় আ’ক্রান্ত হয়েছে ১০ হাজার। আর ১শ’ ঘণ্টার হিসাবে প্রতি মিনিটে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ১৬৭ জন।
এই বর্ধিত সংখ্যায় করোনার সং’ক্রমণ প্রথমবারের মতো দেখলো কোভিড-১৯ আ’ক্রান্ত পৃথিবী। এই ভাইরাসে শনিবার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত মা’রা গেছে বিশ্বের ৫ লাখ ৯৯ হাজার ৪৩৮ জন মানুষ।
গত বছরের একদম শেষ নাগাদ চীনের উহান শহরে প্রথম দেখা দেয় কোভিড-১৯। এরপর এক মাস লেগেছে ১০ লাখ আ’ক্রান্ত হতে। কিন্তু ১৩ লাখ থেকে ১৪ লাখে পৌঁছাতে সময় লেগেছে চারদিন; ঘড়ির কাটার হিসাবে মাত্র ১০০ ঘণ্টা।
এখন পর্যন্ত আ’ক্রান্ত ও মৃ’ত্যু সংখ্যার হিসাবে এক নম্বর অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে শনিবার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত করোনায় আ’ক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৭০ হাজার আর মৃ’ত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জনের।
এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, মৃ’ত্যু হয়েছে ৭৭ হাজার ৯৩২ জনের। আর আ’ক্রান্তের হিসাবে ১০ লাখ ছাড়ানো মোট ৩টি দেশের তালিকার তৃতীয় নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারত। বিশাল জনসংখ্যার এই দেশে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪০ হাজার ৭৪৬ জন, আর করোনায় আ’ঘাতে প্রা’ণ হারিয়েছেন দেশটির ২৬ হাজার ২৯১ জন।
আ’ক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী হলেও মাস্ক ব্যবহারের ভূমিকা নিয়ে বির্ত’কও দেখা দিয়েছে। এর মধ্যে মাস্ক ব্যবহারের প্রতি সর্বোচ্চ অনীহা দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অনুসারীরা। স্বাভাবিক অবস্থায় ফেরার কথা বলে স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও খুলে দেয়ার পক্ষে জো’রাল অবস্থান তাদের। সূত্র: রয়টার্স






