‘জামিন পাওয়ার পর দেখা হলে জীবনের অনেক কাহিনি শোনাব’
নিউজ ডেস্ক।। করোনার ন’মুনা পরীক্ষা নিয়ে ভু’য়া রিপো’র্ট দেওয়ার মামলায় গ্রে’প্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম জামিনে ছা’ড়া পাওয়ার পর আবার দেখা হলে জীবনের অনেক কাহিনি শোনাবেন বলে তদ’ন্ত-সংশ্লি’ষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফা’জতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাহেদ তদ’ন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন কথা বলেন বলে তারা জানিয়েছেন।
তদ’ন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে সাহেদ বলেন, ‘স্যার, আপনার সঙ্গে আবার দেখা হবে। হয়তো আপনি তখন আরও বড় পদে থাকবেন। তখন অনেক গল্প বলব।’
ওই কর্মকর্তা জানান, কর্মজীবনে তিনি অনেক ধরনের প্রতা’রক ও অ’পরাধীকে সা’মলেছেন। কিন্তু সাহেদের মতো এত ধূ’র্ত লোক দেখেননি। তার মাথায় ‘ক্রি’মিনা’ল বুদ্ধি’ গিজগিজ করে। সব বিষয় নিয়েই তার মতো করে যুক্তি দেন সাহেদ।তিনি জানান, গ্রেপ্তারের পর শত শত প্র’তারিত লোক র্যাবের কাছে আসছেন। তারা প্রতি’কার চান। সাহেদ অনেকের কাছ থেকে টাকা হা’তিয়ে নিয়েছেন। এখন তারা আইনি সহায়তা চাইছেন।
তদ’ন্ত-সংশ্লিষ্ট সূ’ত্র জানায়, নিজের অ’পকর্ম ঢা’কতে সাহেদ যু’ক্তি দেন- কতজনই তো অবৈধ কাজ করে খাচ্ছে। তার কাজ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছিলেন তিনি। তবে চিকিৎসার নামে অনৈতিক বাণিজ্যের সঙ্গে কর্মীদের জ’ড়ানোর চেষ্টা করছেন তিনি। যদিও তদ’ন্তে জানা গেছে, সব অ’পকর্মের পরিকল্পনা সাহেদের মাথা থেকেই এসেছিল।
সূত্র আরও জানায়, বিএনপির একজন নেতার সঙ্গে ঘনি’ষ্ঠতার কথা সাহেদ স্বী’কার করেছেন। পরে আওয়ামী লীগের অনেকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানান। রাজনীতিক নেতা হয়ে ওঠার বড় স্বপ্ন ছিল তার।
জানা গেছে, সাহেদের অবৈ’ধ অর্থের অ’নুস’ন্ধান চলছে। বিদেশে টাকা পা’চার করেছেন কিনা, তা নিয়েও চলছে অ’নুস’ন্ধান। সাহেদের স্ত্রী, বিশ্বস্ত কর্মী ও আরও কয়েকজন সন্দে’হভাজনের নামে-বেনামে থাকা ব্যাংক হিসাব খ’তিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, গত বুধবার সাতক্ষীরার সীমা’ন্ত এলাকা থেকে অ’স্ত্রসহ সাহেদকে গ্রে’প্তার করে র্যাব। পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমা’ন্ড আবেদন করা হলে আদালত সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমা’ন্ড মঞ্জুর করেন।সমকাল






