332118

একদিনে আরও ৫১ জনের মৃ’ত্যু, করোনা শনাক্ত ৩০৩৪ জন

নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫১ জনের মৃ’ত্যু হয়েছে। এ পর্যন্ত মৃ’তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪৭ জনে।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শ’নাক্ত হয়েছেন তিন হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শ’নাক্ত হলেন এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।’

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত