332084

টাঙ্গাইলে এক বাড়ির ভেতর থেকে ৪ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার সদস্যকে হ’ত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নি’হত’দের পরিচয় জানা যায়নি। নি’হত’দের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এদের একজনের নাম গণি মিয়া বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল চারজনের মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন।

নি’হ’ত চার জন হলেন- গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।

স্থানীয় বাসিন্দা হাবলু , নিশাত ও সাদিকুল জানান, গণি নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থলে নি’রাপত্তা বেষ্টনিতে রেখেছে।

ad

পাঠকের মতামত