332086

সাহেদের স্বাক্ষরিত ৪৮টি চেকসহ রিজেন্টের এমডির ভায়রা গ্রে’প্তার

নিউজ ডেস্ক।। সাভারের আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত ৪৮টি চেকবইয়ের পাতাসহ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালীকে আ’টক করেছে‌ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারসহ চালক মাহমুদুল হাসানকেও আ’টক করা হয়। প্রাইভেটকারে ত’ল্লাশি চালিয়ে পাওয়া যায় ২ হাজার ১২০ পিস ইয়াবাসহ ১০ বোতল ফে’নসি’ডিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাবের আ’ইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে বিকেল ৫টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অ’ভিযান চালিয়ে তাদের আ’ট’ক করে র‌্যাব-১।

দেশজুড়ে বহুল আলোচিত রিজেন্টের ‘মহাপ্র’তারণা’ কাণ্ডে ইতিমধ্যেই গ্রে’প্তার হয়ে পুলিশের হে’ফাজতে আছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ।

গ্রে’প্তা’র হওয়া গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃ’ত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা এবং প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিও শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরনী শাখার একটি চেক বই পাওয়া যায়। এ ছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার ১২০ পিস ই’য়াবা উ’দ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মা’দক’দ্রব্য নিয়ন্ত্রণ আ’ই’নে মা’মলা দায়ের করেছে।

ad

পাঠকের মতামত