শাহেদের বি’রুদ্ধে অ’ভিযোগ জানানোর জন্য ‘হটলাইন’ খুলল র্যাব
নিউজ ডেস্ক।। রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মো. শাহেদ টকশো, প্রভাবশালী ব্যক্তিদের নাম ভা’ঙানো আর হাসপাতাল ব্যবসা করেই ওপরে উঠে আসেন।
বিভিন্ন স্থানে সুবিধাজনক পরিচয় দিতেন শাহেদ করিম। কখনো তিনি নিজেকে আমলা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রী-নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছেন বলে আ’ইনশৃ’ঙ্খলা বাহিনী জানিয়েছে।
প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে তিনি নিজেকেও প্রভাবশালী বলে তুলে ধরতেন।
শাহেদের প্র’তার’ণার শেষ ছিলো না। তাই শাহেদের সকল প্রতা’রণা’র হদিস খুঁজে বের করতে এবার বিশেষ সেবা চালু করেছে র্যাব। ভু’ক্তভোগী’দের জন্য খোলা হয়েছে একটি বিশেষ মোবাইল নাম্বার।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদের বি’রু’দ্ধে আ’ইনি সহায়তা নিতে এবং তার মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের এই নাম্বারে: ০১৭৭-৭৭২০২১১ যোগাযোগের অনুরোধ করা হয়েছে। প্রতারিত হওয়া ব্যক্তিরা এই নাম্বারটিতে ফোন করলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়ে র্যাব।
এর আগে প্র’তার’ক শাহেদ সম্পর্কে র্যাবের গণমাধ্যম ও আ’ইন শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‘তার প্র’তা’রণার ধরণ একটি অনন্য ধরণ। তাকে বলা যায় প্র’তার’ক জগতের ‘আইডল’।’
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আমরা শুরুতে ভুয়া টেস্টের বিষয়টিকে সামনে নিয়ে অ’ভিযা’ন পরিচালনা করেছি। কিন্তু এখন দিন যতই যাচ্ছে দেখছি অসংখ্য জঘন্য অ’পরা’ধের সঙ্গে সম্পৃক্ত ছিল শাহেদ। যাদের সঙ্গে তার ব্যবসা ছিল, তাদের সঙ্গেই প্র’তারণা করেছে।






